ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদন
মার্চ ১২, ২০২৬ ৫:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে তিনটি শর্ত ঘোষণা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানের ন্যায্য অধিকার স্বীকৃতি, যুদ্ধের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে আর কোনো হামলা না করার আন্তর্জাতিক নিশ্চয়তা ছাড়া এই সংঘাতের সমাধান সম্ভব নয়।

বুধবার (১১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় তিনি এই অবস্থান স্পষ্ট করেন। সেখানে তিনি বলেন, তেহরান এখনো আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার পক্ষে রয়েছে এবং যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধান চায়।

পেজেশকিয়ান জানান, এই বিষয়ে তিনি রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলেছেন। আলোচনায় তিনি বর্তমান সংকটের প্রেক্ষাপট তুলে ধরেন এবং তার ঘোষিত তিন শর্ত বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমান যুদ্ধ শুরু হয়েছে ‘জায়নবাদী শাসনব্যবস্থা’ ও যুক্তরাষ্ট্রের উসকানিতে। ইরান শুরু থেকেই এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে ছিল বলে তিনি উল্লেখ করেন।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের বৈধ অধিকারকে স্বীকৃতি দিতে হবে এবং ভবিষ্যতে আর কোনো হামলা হবে না—এমন শক্ত আন্তর্জাতিক নিশ্চয়তা থাকতে হবে। পাশাপাশি যুদ্ধের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তারও ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পায়। এরপর থেকে ইরান ও অঞ্চলের কয়েকটি দেশের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।

এই সংঘাত বন্ধে বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। বিশেষ করে রাশিয়া ইরানের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বজায় রেখে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।

পর্যবেক্ষকদের মতে, ইরানের ঘোষিত শর্তগুলো নিয়ে আন্তর্জাতিক সমঝোতা হলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনের একটি সম্ভাব্য পথ তৈরি হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।