ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দূর্ব্যবস্থায় ভাঙা সেতু, কুয়াকাটার পর্যটক ও এলাকাবাসী আতঙ্কে

নিজস্ব প্রতিবেদন
মার্চ ২৯, ২০২৬ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি ॥ কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পড়ার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে স্থানীয়রা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করছেন, যা নড়বড়ে ও বিপজ্জনক। প্রতিদিন জীবন ঝুঁকির মধ্যে দিয়ে পারাপার হচ্ছেন পর্যটক ও এলাকাবাসী।

২০০৫ সালে নির্মিত সেতুটি মম্বিপাড়া ও পৌরগোজা গ্রামের মাঝখানে অবস্থিত। ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি একটি পিকআপ ভ্যানসহ হঠাৎ ভেঙে পড়ার পর উপজেলা প্রশাসন অস্থায়ী কাঠের সেতু নির্মাণ করেন। কিন্তু দুই বছরের ব্যবধানে কাঠের সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়রা বলছেন, খালের উপর ভাঙা সেতুর ধ্বংসাবশেষ এখনো অপসারণ করা হয়নি। যা নতুন সেতু নির্মাণেও বাধা সৃষ্টি করছে। আব্দুল হক বলেন, “যেকোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত একটি টেকসই সেতু নির্মাণ করা উচিত।” মাদ্রাসার ছাত্র রফিকুল ইসলামও বলেছেন, “আমাদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক।”

লতাচাপলী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান জানান, নতুন সেতু নির্মাণের প্রস্তাবনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গ্রহণ করেছে। কলাপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জমান জানিয়েছেন, বরাদ্দ পেলে নতুন সেতু নির্মাণ শুরু হবে। স্থানীয়রা আশা করছেন দ্রুত নিরাপদ ও টেকসই সেতু নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।