ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ব্যক্তি নয় পরিবার উন্নয়নেই সরকারের নতুন দৃষ্টি: সংসদে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন
এপ্রিল ১, ২০২৬ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ দেশের সামাজিক সুরক্ষা কর্মসূচিকে নতুন কাঠামোয় এগিয়ে নিতে ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, আগামী চার বছরে দেশের ৪ কোটি পরিবার এই কর্মসূচির আওতায় আসবে।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য ব্যক্তি নয়, বরং পুরো পরিবারের উন্নয়ন নিশ্চিত করা। ফ্যামিলি কার্ড কর্মসূচি পরিবারকে কেন্দ্র করে পরিচালিত হবে এবং এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা জোরদার হবে।

তিনি জানান, ইতোমধ্যে ৩৭ হাজার ৮১৪ নারী ফ্যামিলি কার্ড পেয়েছেন। আগামী তিন মাসের মধ্যে আরও ৩০ হাজার পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে কর্মসূচি সম্প্রসারণ করে চার বছরে ৪ কোটি পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে।

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের নির্দিষ্ট বাজেট এখনই প্রকাশ না করলেও প্রধানমন্ত্রী জানান, প্রতি বছর জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হবে। এসব কার্ডধারী পরিবার মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে।

তিনি বলেন, এই অর্থ নতুন করে টাকা ছাপিয়ে দেওয়া হচ্ছে না, ফলে মূল্যস্ফীতি বাড়বে না। বরং সুবিধাভোগীরা স্থানীয় পর্যায়ে অর্থ ব্যয় করায় অভ্যন্তরীণ অর্থনীতি আরও গতিশীল হবে।

সরকার আশা করছে, এই কর্মসূচি দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলোর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।