ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধবিরতি প্রশ্নবিদ্ধ, লেবানন ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদন
এপ্রিল ৯, ২০২৬ ৫:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরান ও যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিনের মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা নতুন করে সংঘাতের আশঙ্কা সৃষ্টি করেছে। বুধবার পরিচালিত ব্যাপক হামলায় অন্তত ২৫৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় যুদ্ধবিরতির বাস্তবায়ন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সংশয় দেখা দিয়েছে।

হামলার পরপরই হেজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় রকেট হামলা চালানোর কথা নিশ্চিত করেছে। সংগঠনটি জানায়, লেবাননের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত থাকলে তারা প্রতিরোধ চালিয়ে যাবে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, লেবাননে হামলা বন্ধ না হলে কঠোর জবাব দেওয়া হবে। তাদের মতে, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘিত হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হেজবুল্লাহকে দুর্বল করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধেও পুনরায় যুদ্ধ শুরু করা হবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লেবাননের সংঘাত ইরানসংক্রান্ত যুদ্ধবিরতির অংশ নয়। তবে ইরান দাবি করছে, যুদ্ধবিরতির প্রস্তাবে লেবানন অন্তর্ভুক্ত ছিল।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, যুদ্ধবিরতির তিনটি গুরুত্বপূর্ণ ধারা ইতোমধ্যে লঙ্ঘিত হয়েছে। তিনি ইরানের আকাশসীমায় একটি ড্রোন প্রবেশ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার প্রশ্নে আপত্তি তোলেন।

এই পরিস্থিতিতে শান্তি আলোচনা চালিয়ে যাওয়াকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন তিনি। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা বাড়ছে বলে বিশ্লেষকদের ধারণা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।