ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা

নিজস্ব প্রতিবেদন
এপ্রিল ১৫, ২০২৬ ৫:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ দেশব্যাপী প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নকে সামনে রেখে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, আগামী ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হবে। এর মাধ্যমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের অবশিষ্ট শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী শিক্ষকদের প্রশিক্ষণ বিষয়ে প্রশ্ন উত্থাপন করলে প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করে শিক্ষার গুণগত মান উন্নত করা। বর্তমানে দেশে প্রাথমিক শিক্ষকের সংখ্যা তিন লাখ ছিয়াত্তর হাজার চারশত ঊননব্বই জন। এর মধ্যে চলমান কর্মসূচিতে এক লাখ ত্রিশ হাজার শিক্ষক ইতোমধ্যে প্রশিক্ষণ পেয়েছেন। নতুন কর্মসূচির মাধ্যমে বাকি শিক্ষকদেরও অন্তর্ভুক্ত করা হবে।

এদিকে বরগুনা-2 আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম উপকূল বিষয়ক পৃথক মন্ত্রণালয় গঠনের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, দেশের সুনীল অর্থনীতি বিকাশে সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, ২০০৫ সালে প্রণীত উপকূলীয় অঞ্চল নীতির ধারাবাহিকতায় বর্তমানে সমুদ্র অঞ্চল পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা, মৎস্য উন্নয়ন, পর্যটন সম্প্রসারণ ও পরিবেশ সংরক্ষণে সমন্বিত কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকার প্রয়োজন অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছরে নতুন প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের বিষয় বিবেচনা করছে বলেও তিনি উল্লেখ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।