ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাড়লো বাসভাড়া, আজ থেকেই কার্যকর

নিজস্ব প্রতিবেদন
এপ্রিল ২৩, ২০২৬ ৭:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব মোকাবিলায় দেশের ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সচিবালয়ে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার এ ঘোষণা দেন।

মন্ত্রী জানান, নতুন ভাড়া সমন্বয় সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। তবে সিএনজিচালিত বাসের ক্ষেত্রে কোনো ভাড়া বৃদ্ধি করা হচ্ছে না। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় প্রতি কিলোমিটার ভাড়ায় ১১ পয়সা বৃদ্ধি পাবে। একই হারে আন্তঃজেলা রুটের ৫২ আসনের বাস, ডিটিসি বাস ও মিনিবাসের ভাড়াও সমন্বয় করা হয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে সরকার দীর্ঘ সময় জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখার চেষ্টা করেছে। প্রায় দেড় মাস পরিস্থিতি পর্যবেক্ষণের পর ন্যূনতম হারে প্রতি লিটার তেলের দাম প্রায় ১৫ টাকা বাড়ানো হয়। এতে পরিবহন খাতে ভাড়া সমন্বয়ের দাবি জোরালো হয়ে ওঠে।

মন্ত্রী আরও বলেন, বিষয়টি নিয়ে টানা তৃতীয়বার বৈঠক অনুষ্ঠিত হয় এবং যাত্রীস্বার্থ ও পরিবহন খাতের বাস্তবতা বিবেচনায় সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২২ এপ্রিল সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে নতুন ভাড়া নির্ধারণ করা হয়নি বলে জানানো হয়েছিল। পরে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।