ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আসছে নতুন চালান, জ্বালানি সরবরাহ স্বাভাবিকের আশা

নিজস্ব প্রতিবেদন
এপ্রিল ২৬, ২০২৬ ৫:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সৌদি আরব থেকে আসছে নতুন অপরিশোধিত তেলের চালান। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এক লাখ টন তেলবাহী জাহাজ ৫ মে রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।

ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফ হাসনাত বলেন, ‘এমটি নাইনেমিয়া’ জাহাজটি ইতোমধ্যে লোহিত সাগর পেরিয়ে বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। ইয়ানবু বন্দর থেকে ২১ এপ্রিল যাত্রা শুরু করা জাহাজটি ইয়েমেন উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করলেও হরমুজ প্রণালীর সংঘাতপূর্ণ অঞ্চল এড়িয়ে নিরাপদ সমুদ্রপথ ব্যবহার করেছে।

এই চালান পৌঁছালে কাঁচামালের অভাবে সাময়িকভাবে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে ‘নর্ডিকস পলাক্স’ নামের আরেকটি জাহাজ, যাতে সমপরিমাণ অপরিশোধিত তেল রয়েছে, হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্মকর্তারা জানান, দেশে জ্বালানি তেলের চাহিদার বড় অংশ আমদানিনির্ভর। ২০২৪–২০২৫ অর্থবছরে বিপিসি মোট ৬৮ লাখ ৩৫ হাজার ৩৪১ টন জ্বালানি বিক্রি করেছে।

ব্যবহার বিশ্লেষণে দেখা যায়, পরিবহন খাত সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহার করে—৬৩ দশমিক ৪১ শতাংশ। কৃষি সেচে ব্যবহৃত হয় ১৫ দশমিক ৪১ শতাংশ, বিদ্যুৎ উৎপাদনে ১১ দশমিক ৬৭ শতাংশ, শিল্প খাতে ৫ দশমিক ৯৬ শতাংশ এবং গৃহস্থালি কাজে প্রায় ১ শতাংশ।

জ্বালানি ব্যবহারের তালিকায় ডিজেল সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এর পর রয়েছে ফার্নেস অয়েল, পেট্রোল, অকটেন, কেরোসিন ও বিমান চলাচলে ব্যবহৃত জেট ফুয়েল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।