ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

২১ ঘণ্টার বৈঠকেও হয়নি যুক্তরাষ্ট্র-ইরান কোনো সমঝোতা, অসন্তুষ্ট ট্রাম্প

নিজস্ব প্রতিবেদন
এপ্রিল ২৮, ২০২৬ ৫:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত নিরসনে ধাপে ধাপে আলোচনার কৌশল নিয়েছে ইরান। যুদ্ধ বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং শেষে পরমাণু ইস্যু নিয়ে আলোচনার প্রস্তাব দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে সন্তুষ্ট নন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো নতুন প্রস্তাবে ইরান যুদ্ধ চলাকালে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রাখার কথা বলেছে। তেহরানের মতে, প্রথমে সামরিক উত্তেজনা বন্ধ না হলে স্থায়ী সমঝোতা সম্ভব নয়।

প্রস্তাবের প্রথম ধাপে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছ থেকে যুদ্ধ বন্ধ এবং ভবিষ্যতে ইরান ও লেবাননে হামলা না চালানোর নিশ্চয়তা দাবি করা হয়েছে। দ্বিতীয় ধাপে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা শুরুর কথা বলা হয়েছে।

তৃতীয় ধাপে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে আস্থা তৈরি হলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব রাখা হয়েছে। এর আগে ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ অনুষ্ঠিত দীর্ঘ বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। প্রায় ২১ ঘণ্টার আলোচনায় অগ্রগতি না হওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ে।

এদিকে সংঘাতের প্রভাবে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তীব্র হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ায় তেলের দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। যুদ্ধের আগে যেখানে প্রতিদিন শতাধিক জাহাজ চলাচল করত, বর্তমানে তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

মার্কিন অবরোধের কারণে ইরানের তেলবাহী কয়েকটি ট্যাংকার ফিরে যেতে বাধ্য হয়েছে। ইরান এটিকে সমুদ্রপথে অবৈধ বাধা হিসেবে উল্লেখ করেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র দ্রুত যুদ্ধ শেষ করতে চাইলেও দুই পক্ষের কৌশলগত অবস্থান ভিন্ন হওয়ায় শিগগির সমাধান পাওয়া কঠিন হতে পারে।

সূত্র: রয়টার্স

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।