ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

উপকূলে ঝড়ো আবহাওয়া, নৌযানে সতর্ক চলাচলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদন
মে ১১, ২০২৬ ৫:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ দেশের উপকূলীয় পাঁচ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১১ মে) ভোরে প্রকাশিত বিশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, দুপুরের মধ্যে ঢাকাসহ বিভিন্ন এলাকায় অস্থায়ী ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ওপর সক্রিয় আবহাওয়ার পেছনে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা বর্তমানে পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১২০ ঘণ্টার পূর্বাভাস বিশ্লেষণে দেখা গেছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে বৃষ্টিপাতের কারণে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আবহাওয়ার এই সাময়িক পরিবর্তনের পর আগামী দিনগুলোতে তাপমাত্রা আবার বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা নদী ও উপকূলীয় এলাকায় চলাচলকারী নৌযানকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।