ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টিকার সংকট খতিয়ে দেখতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদন
মে ১২, ২০২৬ ৭:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ হামের সংক্রমণ ও টিকার সংকটকে কেন্দ্র করে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক তদন্তের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, হামের কারণে চার শতাধিক শিশুর মৃত্যু একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই পরিস্থিতি কেন তৈরি হলো, টিকার সরবরাহ ব্যবস্থা কোথায় ব্যাহত হয়েছে এবং টিকাদান কর্মসূচিতে কোনো অবহেলা ছিল কি না—এসব বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে। প্রয়োজনে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতাও নেওয়া হতে পারে।

তিনি স্পষ্ট করে বলেন, তদন্তের উদ্দেশ্য কাউকে দোষারোপ নয়, বরং প্রকৃত সত্য উদঘাটন করা। তবে তদন্তে অবহেলা বা গাফিলতির প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে সরকার আরও উদ্যোগ নেবে।

ডা. জাহেদ উর রহমান জানান, হামের পরিস্থিতিতে জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই। হাসপাতালগুলোতে চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে টিকাদান কার্যক্রম আরও শক্তিশালী করতে প্রচারণা বাড়ানো হবে এবং ঝুঁকিপূর্ণ শিশুদের দ্রুত টিকার আওতায় আনা হবে।

তিনি আরও জানান, দেশে জ্বালানির কোনো সংকট নেই এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। টিসিবির কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে এবং নৌপরিবহনের ভাড়া কিছুটা সমন্বয় করা হয়েছে।

এছাড়া তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও ফৌজদারি অপরাধ নিয়ে তদন্ত চলবে। একই সঙ্গে ক্ষতিকর পুরোনো চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করা হবে। ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়াতে ২০৩০ সাল পর্যন্ত একটি উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে।

শিক্ষা খাতে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষককে ট্যাব দেওয়া হবে বলেও তিনি জানান। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পুনর্মূল্যায়নে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক চলছে এবং সরকার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।