ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঢাকাসহ আট অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা, সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদন
মে ১৩, ২০২৬ ৫:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে আজ বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। বৃষ্টি না হওয়ায় ঢাকায় তাপমাত্রা বেড়ে গেলেও দিনের মধ্যে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সকাল ৭টার পূর্বাভাসে সংস্থাটি জানায়, দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং বজ্রসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমে স্বস্তি ফিরতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় প্রায় ২ ডিগ্রি বেশি। বৃষ্টিহীন আবহাওয়ার কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আরও আট অঞ্চলে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সম্ভাব্য ঝড়ের সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে এবং আগামীকাল ভোর ৫টা ১৭ মিনিটে সূর্যোদয় হবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বজ্রবৃষ্টি হলে তাপপ্রবাহের তীব্রতা কমে স্বস্তিদায়ক আবহাওয়া ফিরে আসতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।