ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

উন্নয়ন ও নিরাপত্তায় আনসার-ভিডিপির ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন
মে ২০, ২০২৬ ৫:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ দেশের অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদানের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিল্পকারখানা, হাসপাতাল ও আর্থিক প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে ৫২ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য নিরলসভাবে কাজ করছেন।

বুধবার (২০ মে) বাংলাদেশ আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এই মন্তব্য করেন। তিনি বাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং মুক্তিযুদ্ধে শহীদ ৬৭০ জন আনসার সদস্যের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও নিরাপত্তায় এই বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন জাতীয় প্রয়োজনে বাহিনীর সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাদের অবদান বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

তিনি আরও বলেন, সরকার একটি স্বনির্ভর, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে আনসার ও ভিডিপির মতো সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা গ্রাম থেকে শহর পর্যন্ত সমাজের প্রতিটি স্তরে সেতুবন্ধন তৈরি করছে।

যুবসমাজকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আনসার-ভিডিপির প্রশিক্ষণ কার্যক্রমকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তার মতে, চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ কর্মসংস্থান সৃষ্টি ও স্বনির্ভর অর্থনীতি গঠনে সহায়ক হবে।

তিনি আরও আশা প্রকাশ করেন, বাহিনীর সদস্যদের মাধ্যমে পরিবেশ সুরক্ষা, কৃষি উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং দেশ গঠনে তারা অগ্রণী ভূমিকা পালন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।