ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

অনুমোদনের পথে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ বড় প্রকল্প

নিজস্ব প্রতিবেদন
জুন ৯, ২০২৬ ৫:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ একনেক বৈঠকে সবচেয়ে আলোচিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৮০০ একর জমিতে চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্প। প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি অনুমোদনের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের আগে প্রকল্পটি অনুমোদন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া শিশু স্বাস্থ্যসেবা খাত শক্তিশালী করতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প–২ নামের নতুন একটি প্রকল্পও একনেকে উপস্থাপন করা হচ্ছে। এই প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৪৪ কোটি টাকা। এর বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত।

একইসঙ্গে আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ এবং শিশু হাসপাতাল সম্প্রসারণসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পও অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

এই প্রকল্পগুলো অনুমোদিত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে চীনা অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।