ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

উইটকফের সফরে মধ্যপ্রাচ্য শান্তির নতুন আশা

নিজস্ব প্রতিবেদন
জুন ২০, ২০২৬ ৫:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ইরানের সঙ্গে নতুন সংলাপের প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফকে সুইজারল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসনের একটি সূত্র।

এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ডে গিয়ে ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই সফর বাতিল করা হয়। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও সম্ভাব্য আলোচনায় অংশ নিতে পারেন। তবে আলোচনার সময়সূচি ও কাঠামো নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির খবর সামনে আসার পর কূটনৈতিক তৎপরতা নতুন গতি পেয়েছে। ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সমঝোতার জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় যুদ্ধ বন্ধের বিষয়টি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে তুলে ধরা হয়েছিল। ফলে লেবাননের পরিস্থিতি শান্ত হওয়ার ফলে আলোচনার পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

হোয়াইট হাউস জানিয়েছে, যুদ্ধ বন্ধসংক্রান্ত চুক্তির পরবর্তী ধাপ নিয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে কারিগরি আলোচনা হওয়ার কথা ছিল। যদিও সেই পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। তবে যত দ্রুত সম্ভব আলোচনা শুরু করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে ওয়াশিংটন।

সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বার্গেনস্টক রিসোর্টে নির্ধারিত বৈঠক আপাতত স্থগিত করা হয়েছে। এদিকে ট্রাম্প এনবিসি নিউজকে বলেছেন, তিনি ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন। পর্যবেক্ষকদের মতে, এ উদ্যোগ সফল হলে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।