ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সুপার টাইফুন বাভির তাণ্ডবে বিপর্যস্ত আমেরিকার গুয়াম ও মারিয়ানা দ্বীপপুঞ্জ

নিজস্ব প্রতিবেদন
জুলাই ৬, ২০২৬ ৪:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভয়াবহ দুর্যোগের সৃষ্টি করেছে সুপার টাইফুন বাভি। যুক্তরাষ্ট্রের অধীনস্থ গুয়াম এবং নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত হানা এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণে ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং প্রায় সাড়ে ৩৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। সোমবার (৬ জুলাই) মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তর উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এএফপি ও এপির বরাতে এ তথ্য প্রকাশ করেছে বিবিসি।

আবহাওয়া বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, ঝড়ের প্রভাবে সমুদ্রে প্রায় ১১ মিটার বা ৩৫ ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হতে পারে, যা উপকূলীয় এলাকাগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম।

নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের সাইপান ও রোটা দ্বীপের স্থানীয় প্রশাসন জানিয়েছে, ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে ঘরবাড়ি ভেঙে পড়া এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে। কয়েক মাস আগে সুপার টাইফুন সিনলাকুর আঘাতের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও নতুন দুর্যোগের মুখোমুখি হয়েছে এলাকাটি।

ঝড়ের আগমনের খবর পেয়ে গুয়ামের হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে স্থানীয় স্কুল ও জরুরি আশ্রয়কেন্দ্রে চলে যান। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার দুপুরের আগে ঝড়ের শক্তি কমার কোনো লক্ষণ নেই।

মার্কিন সামরিক বাহিনীর যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র বাভিকে আনুষ্ঠানিকভাবে সুপার টাইফুন হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। গত এক দশকে মার্কিন ভূখণ্ডে আঘাত হানা চতুর্থ বা পঞ্চম মাত্রার ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলোর মধ্যে এটি একাদশ।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি এল নিনোর প্রভাবে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী টাইফুনের প্রবণতা বাড়ছে, যা ভবিষ্যতে আরও বড় ঝুঁকি তৈরি করতে পারে।

সূত্র: বিবিসি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।