ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লেবার রুম স্থাপনে সময়সীমা, অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন
জুলাই ৬, ২০২৬ ৫:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করতে দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী ১১ জুলাইয়ের মধ্যে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে।

সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু ও হাম মোকাবেলায় সারাদেশে পর্যাপ্ত শয্যার ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে দ্রুত মোবাইল হাসপাতাল চালু করে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হবে।

তিনি আরও বলেন, আগামী সাত দিনের মধ্যে সারাদেশে এডিস মশার লার্ভা ধ্বংসে বিশেষ ট্যাবলেট সরবরাহ করা হবে, যাতে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।

অনুষ্ঠানে স্বাস্থ্যখাতের জনবল সংকট দূর করতে বড় নিয়োগের ঘোষণাও দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, শিগগিরই এক লাখ নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রায় ৮০ হাজার নারী নিয়োগ পাবেন। বিশেষ করে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে মিডওয়াইফ পদে সবচেয়ে বেশি জনবল নিয়োগ দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।