ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ কর্মঘণ্টা ও চাপেই ভেঙে পড়ছেন পুলিশ সদস্যরা

নিজস্ব প্রতিবেদন
জুলাই ১৮, ২০২৬ ৬:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ পুলিশের সদস্যদের মধ্যে আত্মহত্যার বাড়তে থাকা প্রবণতা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সরকারি হিসাব অনুযায়ী, ২০১৯ সাল থেকে চলতি বছরের এখন পর্যন্ত সাড়ে সাত বছরে ৭৯ জন পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু ব্যক্তিগত সংকট নয়, বরং জননিরাপত্তার সঙ্গেও সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়।

পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালে ১৩ জন, ২০২০ সালে ১০ জন, ২০২১ সালে ১১ জন, ২০২২ সালে ৬ জন, ২০২৩ সালে ১৩ জন, ২০২৪ সালে ৩ জন, ২০২৫ সালে ১৪ জন এবং চলতি বছরে এখন পর্যন্ত ৯ জন সদস্য আত্মহত্যা করেছেন। সর্বশেষ শুক্রবার ভোরে রাজধানীর ডেমরা পুলিশ লাইনসে কনস্টেবল সাইদুল ইসলাম আত্মহত্যা করেন। ঘটনার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তাঁর একটি ভিডিওতে ব্যক্তিগত হতাশা ও মানসিক কষ্টের ইঙ্গিত পাওয়া যায়।

অপরাধ বিশ্লেষকদের মতে, অনেক সদস্য চাকরিতে যোগদানের আগেই ঋণের বোঝা নিয়ে কর্মজীবন শুরু করেন। এরপর দীর্ঘ কর্মঘণ্টা, কম বেতন, পরিবার থেকে বিচ্ছিন্ন জীবন, অপ্রতুল আবাসন, নিম্নমানের স্যানিটেশন এবং অনিশ্চয়তা তাঁদের মানসিক চাপ আরও বাড়িয়ে তোলে। অনেক ক্ষেত্রে ১২ ঘণ্টার নির্ধারিত দায়িত্ব ১৭ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত গড়ায়।

রাজধানীর অ্যাথেনা মানসিক ও মাদকাসক্তি কেন্দ্রের সাইকোথেরাপিস্ট নুসরাত সাবরিন চৌধুরীর মতে, দীর্ঘ কর্মঘণ্টা, পেশাগত ঝুঁকি এবং পারিবারিক জীবনের ভারসাম্যহীনতা দীর্ঘমেয়াদে বিষণ্নতা, উদ্বেগ, মানসিক অবসাদ এবং আত্মহত্যার ঝুঁকি বাড়িয়ে দেয়। সময়মতো সহায়তা ও কাউন্সেলিং না পেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন জানিয়েছেন, কারও মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা দিলে প্রাথমিকভাবে কাউন্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা মোকাবিলায় বাধ্যতামূলক মানসিক কাউন্সেলিং, চাপ ব্যবস্থাপনা প্রশিক্ষণ, গোপনীয় সহায়তা ব্যবস্থা এবং বেতন, আবাসন ও কর্মপরিবেশের বাস্তবসম্মত উন্নয়ন জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।