ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিক্ষোভ মিছিল থেকে রাহুল গান্ধীকে আটক করল দিল্লি পুলিশ

নিজস্ব প্রতিবেদন
জুলাই ২১, ২০২৬ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রবেশিকা পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। ‘ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বে সংসদ অভিমুখে শিক্ষার্থীদের বিক্ষোভের একদিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নিয়ে আটক হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ আরও কয়েকজন নেতা।

মঙ্গলবার (২১ জুলাই) কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত ওই বিক্ষোভ মিছিল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হয়। সূত্র জানায়, রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচি চালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পুলিশ অভিযান চালিয়ে তাকে ও অন্য নেতাদের ঘটনাস্থল থেকে আটক করে।

এর আগে সোমবার হাজার হাজার শিক্ষার্থী ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর নেতৃত্বে সংসদের দিকে পদযাত্রা করেন। তাদের দাবি ছিল, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রবেশিকা পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

ওই কর্মসূচিতে পুলিশ লাঠিপেটা ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন আহত হন। পরদিন বিরোধী রাজনৈতিক দলগুলো একই ইস্যুতে নতুন কর্মসূচি পালন করলে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ে।

সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রাজধানীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে আটক নেতাদের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

সূত্র: এনডিটিভি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।