ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

যুদ্ধ উত্তেজনার মাঝেও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে

নিজস্ব প্রতিবেদন
জুলাই ৩০, ২০২৬ ৫:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত চলমান থাকলেও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও তেলবাহী ট্যাংকার চলাচল স্বাভাবিক থাকায় বিশ্ববাজারে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম কমেছে।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৮৯ দশমিক ৪৫ ডলারে নেমে আসে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৬৬ শতাংশ কমে ৮৩ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।

গত পাঁচ মাস ধরে চলমান সংঘাতের মধ্যে মঙ্গলবার সাময়িক বিরতি আসায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রায় ৫ শতাংশ হ্রাস পেয়েছিল। কিন্তু পরবর্তী কার্যদিবসে বাজারে আবারও বড় ধরনের উল্লম্ফন দেখা যায়। সে সময় ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ৯১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৬ দশমিক ৫৬ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

সেই ধারাবাহিক মূল্যবৃদ্ধির পর সর্বশেষ লেনদেনে কিছুটা দরপতন দেখা যাওয়ায় বাজারে সাময়িক স্বস্তি ফিরে এসেছে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্য থেকে তেল পরিবহন অব্যাহত থাকায় সরবরাহ সংকটের আশঙ্কা আপাতত কমেছে, যা আন্তর্জাতিক বাজারে মূল্য কমার অন্যতম কারণ হিসেবে কাজ করেছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখনো মধ্যপ্রাচ্যের সামরিক পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থার ওপর অনেকাংশে নির্ভরশীল বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

সূত্র: আল জাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।