ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

গাজায় হামলা থামেনি, নিহত ছাড়াল ৭৩ হাজারের সীমা

নিজস্ব প্রতিবেদন
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৩:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানি বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৬৫৮ জনে। একই সময়ে আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭৪ হাজার ৬২২ জন।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। এ ছাড়া আগে পরিচালিত হামলায় গুরুতর আহত আরও দুই ব্যক্তি মারা গেছেন।

ওয়াফা জানিয়েছে, খান ইউনুসের উত্তর-পশ্চিমাঞ্চলে মোটরসাইকেলে করে যাওয়ার সময় ইসরায়েলি বিমান হামলার শিকার হন ইসমাইল ইব্রাহিম কানদিল। হামলায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত নিহত ও আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। হামলার পাশাপাশি গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানও অব্যাহত রয়েছে।

এদিকে গাজা শহরের উপকূলে ফিলিস্তিনি মাছ ধরার নৌকায় ইসরায়েলি নৌবাহিনীর গুলিবর্ষণে দুই জেলে আহত হয়েছেন।

শুধু গাজা নয়, অবরুদ্ধ পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। রামাল্লাহ, তুলকারম, নিলিন ও নাবলুসে অভিযান চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

অন্যদিকে নাবলুসের দক্ষিণাঞ্চলে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনাও ঘটেছে। তারা একটি কৃষি শেডে হামলা চালানোর পাশাপাশি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত এবং দুই ফিলিস্তিনিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলে জানিয়েছে ওয়াফা।

এ ছাড়া জর্ডান উপত্যকার আল-হাদিদিয়ার এলাকায় বসতি স্থাপনকারীরা জমি বেড়া দিয়ে ঘিরে ফিলিস্তিনিদের কৃষিজমিতে প্রবেশের সুযোগ সীমিত করার চেষ্টা করছে।

সূত্র: মিডল ইস্ট আই

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।