ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তেল নিয়ে ট্রাম্পের বড় ঘোষণা, দাম কমার ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদন
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৪:০১ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরানের বিরুদ্ধে চূড়ান্ত জয় অর্জিত হওয়ার পর আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প তেলের দাম কমার বিষয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন।

ট্রাম্পের দাবি, যুদ্ধ শেষ হওয়ার পর জ্বালানি তেলের খুচরা মূল্য গ্যালনপ্রতি ৩ ডলারে নেমে আসবে। পরবর্তীতে এই দাম আরও কমে ২ ডলারের নিচে চলে যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তেলের দামে এই পতন খুব দ্রুতই ঘটবে। তার বক্তব্যে যুদ্ধ-পরবর্তী সময়ে জ্বালানি বাজারে বড় ধরনের মূল্যহ্রাসের প্রত্যাশা উঠে এসেছে।

এদিকে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে নিজের আগের অবস্থানও পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প।

সূত্র: আল জাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।