ঢাকামঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ১০, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ মেয়াদোত্তীর্ণ ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে ১১ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক ইন্দ্রাণী দাস ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র। অপূর্ব অধিকারী বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য, পণ্যর গায়ে নির্ধারিত মূল্য না থাকা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মধ্যে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। এ অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।