নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশাল সদর উপজেলার ৩নং চরবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড মুকুন্দপট্টি গ্রামে ‘বাবু খান’ নামের এক ছিঁচকে চোরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। মৃত হানিফ খানের ছেলে বাবু খানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও নানা অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, বাবু খান শুধু পেশাদার চোরই নয়, বরং তার বেপরোয়া আচরণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সম্প্রতি সে ডোবারআন্দির পাড় জামে মসজিদে মুসল্লিরা যখন নামাজে ব্যস্ত থাকেন, সেই সুযোগে মসজিদের সামনে থেকে একটি বাইসাইকেল নিয়ে পালিয়ে যায়। এছাড়াও সুযোগ বুঝে গ্রামের বিভিন্ন বাড়ি থেকে হাঁস-মুরগিও চুরি করে সে। তার চুরির হাত থেকে রেহাই পাচ্ছে না গৃহস্থালির আসবাবপত্রও। ইতোমধ্যে সে ৩-৪টি বাড়িতে বড় ধরনের চুরির ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, “বাব খানের জ্বালায় আমরা এখন চরম অতিষ্ঠ। সে দিনের বেলা ঘুরে বেড়ায় আর রাতে বা সুযোগ বুঝে চুরি করে। বিশেষ করে নামাজের সময় যখন মানুষ মসজিদে থাকে, তখন সে সক্রিয় হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে সম্প্রতি বাবু জাল টাকার লেনদেন করতে গিয়ে স্হানীয় লোকজনের হাতে ধরা খেয়ে মারখায়
গ্রামবাসী এই চোরের হাত থেকে স্থায়ী মুক্তি চায়।”
এলাকাবাসী এখন এই চোরের হাত থেকে নিজেদের সম্পদ রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন। তারা অতি দ্রুত বাবু খানকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।
