ঢাকামঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নলছিটিতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ২২, ২০২৩ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ায় ইউনিয়নে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মোঃ সিফাত খান নামের এক যুবককে আসামি করা হয়।

গত সোমবার বিকেলে ওই তরুণীর মা বাদী হয়ে নলছিটি থানায় মামলাটি দায়ের করেন। মামলার খবর নিয়ে আসামি পলাতক রয়েছে।

এজহার সূত্রে জানাগেছে, গত ১৭ আগস্ট রাতের আঁধারে ওই বাকপ্রতিবন্ধী তরুণীকে ঘরে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে তারই প্রতিবেশী বখাটে যুবক সিফাত খান। মেয়েটি পরিবারকে ঘটনাটি জানালে তারা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে জানান । এতে আসামি সিফাত ওই পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন রকম হুমকি ধামকি ও ধামাচাপা দিতে চেষ্টা করে ব্যর্থ হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ আতাউর রহমান বলেন, প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা নেয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।