ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নাম পরিবর্তনে ক্ষোভ, ভাঙচুরে পণ্ড বরিশালে সেতু উদ্বোধন

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৬, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের আড়িয়াল খা নদীর ওপর নির্মিত সাহেবের চর–কাচিরচর সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উত্তেজিত জনতার হামলার মুখে স্থগিত হয়ে গেছে। শনিবার সকাল ১১টার দিকে কাচিরচর এলাকায় সাজানো প্যান্ডেলে জনতা হামলা চালিয়ে চেয়ার, স্টেজ, ব্যানার এবং নতুন নামফলক বিধ্বস্ত করে। এতে অনুষ্ঠানের প্রস্তুতি সম্পূর্ণ ভেঙে পড়ে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ওই সেতুর উদ্বোধন করতে আসছিলেন। তবে তিনি পৌঁছানোর আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নাম পরিবর্তন ও মূল অবদানকারীকে আমন্ত্রণ না দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ জনতা পরিচালিত হামলায় প্রশাসন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেনি বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের মতে, ৬১৯ মিটার দীর্ঘ “সৌহার্দ্য সেতু” এখনো সম্পূর্ণ প্রস্তুত নয়। তবুও গোপনে এর নাম পরিবর্তন করে “৩৬ জুলাই সেতু” রাখায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারা বলেন, নির্মাণ কাজ অসমাপ্ত রেখে উদ্বোধন আয়োজন এবং নামকরণের সিদ্ধান্ত ছিল অস্বাভাবিক ও উদ্দেশ্যমূলক।

এছাড়া সেতু নির্মাণে প্রধান অবদানকারী হিসেবে পরিচিত অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব এমদাদুল হক মজনুকে আমন্ত্রণ না দেওয়া ‘অবজ্ঞা’ হিসেবে দেখেছেন স্থানীয়রা। এই ক্ষোভই হামলার বড় কারণ বলে মনে করেন সচেতন মহল। স্থানীয়দের অভিযোগ, এলাকাবাসীর সঙ্গে আলোচনা না করে সেতুর নাম পরিবর্তন একটি জনবিরোধী সিদ্ধান্ত ছিল।

ঘটনার পর প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত হয়ে যায়। এলাকাবাসীর দাবি, সেতুটি আগের নামেই উদ্বোধন করতে হবে এবং যিনি অবদান রেখেছেন তাকে যথাযথ সম্মান দিতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।