ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাবেক প্রধানমন্ত্রীর লন্ডন যাত্রা স্থগিত, ঢাকায় চলবে চিকিৎসা

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৯, ২০২৫ ৭:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া প্রক্রিয়া আপাতত অনিশ্চিত। জানা গেছে, তার হৃদ্‌যন্ত্রের সমস্যা জটিল এবং অন্যান্য রোগ যেমন ডায়াবেটিস, কিডনি, ফুসফুসের জটিলতা রয়েছে। বর্তমানে তাকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকরা বলেছেন, কিডনির কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া স্থায়ী উন্নতি আশা করা কঠিন। তাকে প্রতিদিন ডায়ালাইসিস দিতে হচ্ছে। এ কারণে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার উপযুক্ত অবস্থায় নেই।

কাতার আমিরের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা চলছিল, তবে এখন এটি স্থগিত। জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপকে ভাড়া করা হয়েছিল, বিমানবন্দর কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছিল। তবে উড্ডয়ন ও অবতরণের সূচিতে পরিবর্তন এসেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত থেকে প্রতিদিন খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছেন। বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, চিকিৎসক দল দেশে ও বিদেশের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তার স্বাস্থ্যপর্যবেক্ষণ করছে।

চিকিৎসকেরা বলছেন, আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।