ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সবচেয়ে কঠিন লড়াই সামনে, নির্বাচনে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ১১, ২০২৫ ৬:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরপেক্ষ পরিবেশে ভোট গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এবারের নির্বাচন অতীতের আওয়ামী আমলের নির্বাচনের মতো নয়; গণমানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির পঞ্চম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।

তিনি বলেন, “এই নির্বাচন কঠিন লড়াই। পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগিয়ে যাওয়ার শক্তিকে প্রতিষ্ঠা করতে হবে।” নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই হবে বিএনপির বিজয়ের মূল শক্তি।

সংস্কারবিরোধী দল হিসেবে বিএনপিকে চিহ্নিত করার সমালোচনা করে তিনি বলেন, যে রাজনৈতিক দল দেশের বড় বড় সংস্কার এনেছে, তারাই হলো বিএনপি। দেশের অগ্রগতির গুরুত্বপূর্ণ অর্জন বিএনপির নেতৃত্বেই এসেছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগির দেশে ফিরে আসবেন, যা দলকে নতুন উদ্দীপনা দেবে। পাশাপাশি যারা ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং মুক্তিযুদ্ধের প্রজন্মকে হেয় করছে— তাদের মোকাবিলা করতে হবে।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব গঠনের সুযোগ এসেছে। মনোনয়ন নিয়ে বিভক্তির কোনো সুযোগ নেই; সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিজয়ের জন্য কাজ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।