ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

হিজলায় জনসমাগমে মুখর বিএনপির প্রচারণা

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

হিজলা প্রতিনিধি ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরিশাল-৪ আসনে নির্বাচনী মাঠে ব্যাপক তৎপরতা শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী রাজিব আহসান। প্রচারণা ও জনসংযোগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নে একটি বড় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

হরিনাথপুর বাজার সংলগ্ন খা বাড়ির উঠানে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা রাজিব আহসান।

বক্তব্যে রাজিব আহসান বলেন, “ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ধানের শীষই জনগণের একমাত্র ভরসা। বরিশালের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি রাজপথে ছিল, আছে এবং থাকবে।” তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন হরিনাথপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম সালাউদ্দিন। যৌথভাবে সভা সঞ্চালনা করেন অধ্যাপক মোঃ মাজহারুল ইসলাম ও আব্দুস সাত্তার মাঝি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন, হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মনির হোসাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন খোকনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।

উঠান বৈঠকে হরিনাথপুর ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা কেন্দ্রভিত্তিক কমিটি শক্তিশালী করার পাশাপাশি ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর অঙ্গীকার করেন।

এ ধরনের উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচির মাধ্যমে বরিশাল-৪ আসনে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠছে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।