ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎ সংযোগ বিরোধে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদন
মার্চ ৫, ২০২৬ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির নলছিটি উপজেলার শংকরপাশা এলাকায় বিদ্যুৎ সংযোগ নিয়ে প্রতিবেশীদের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষে মিলন হাওলাদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মিলন হাওলাদার একই গ্রামের সেলিম হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মিলন হাওলাদার ও তার প্রতিবেশী বেলাল হাওলাদারের মধ্যে বসতঘরের বিদ্যুৎ সংযোগ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

এ সময় মিলন হাওলাদার বেলাল হাওলাদার ও তার মেয়ে ইতি আক্তারকে মারধর করে আহত করেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি বেলাল হাওলাদারের বসতঘরেও হামলা করা হয়। ঘটনার পর বেলাল হাওলাদার থানায় মিলন হাওলাদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

পরে মিলন হাওলাদার তার ভাই মিরাজ হাওলাদারকে সঙ্গে নিয়ে আবারও বেলাল হাওলাদার ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান বলে স্থানীয়রা জানান। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ হয়। এক পর্যায়ে বেলাল হাওলাদার ও তার ভাইদের হামলায় মিলন হাওলাদার গুরুতর আহত হন।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) এ পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, নিহত মিলন হাওলাদারের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।