ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠির ডহরশংকরে আগাম ঈদ, শতাধিক মুসল্লির জামাত

নিজস্ব প্রতিবেদন
মার্চ ২০, ২০২৬ ৫:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে অর্ধশতাধিক পরিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় দারুস সুন্নাহ জামে মসজিদের ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যেখানে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

ঈদের জামাতে পুরুষদের পাশাপাশি পর্দার আড়ালে নারীরাও নামাজ আদায় করেন। জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম মো. আমিনুর রহমান। নামাজ শেষে মুসল্লিরা একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, যা গ্রামজুড়ে উৎসবের আবহ তৈরি করে।

স্থানীয় সূত্র জানায়, ২০১১ সাল থেকে ডহরশংকর গ্রামের প্রায় ৪৫টি পরিবার বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে রোজা ও ঈদ পালন করে আসছে। এ বছরও তারা সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। শুরুতে এ প্রথা নিয়ে কিছু মতভেদ থাকলেও বর্তমানে তা গ্রহণযোগ্য হয়ে উঠেছে।

ঈদের নামাজ শেষে গ্রামে আনন্দঘন পরিবেশ বিরাজ করে। প্রতিটি ঘরে ঘরে মিষ্টান্ন ও বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার প্রস্তুত করা হয়। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

মসজিদের মুসল্লি আব্দুল্লাহ আল-রাব্বি, সাওকাত হাওলাদার, রাসেল ও দীন ইসলাম বলেন, “চাঁদ দেখার সাক্ষ্যের ভিত্তিতে আমরা ঈদ উদযাপন করি। আমাদের লক্ষ্য সবাই যেন একসঙ্গে ঈদ পালন করতে পারে।”

মসজিদের সভাপতি মো. রিপন হাওলাদার বলেন, “২০১১ সাল থেকে এই প্রথা চালু রয়েছে। বর্তমানে কোনো বাধা নেই।” ইমাম মো. আমিনুর রহমান জানান, নতুন চাঁদের সংবাদ পাওয়ার ভিত্তিতে তারা এ সিদ্ধান্ত নিয়ে ঈদের নামাজ আদায় করেছেন। স্থানীয়দের প্রত্যাশা, এই ঐতিহ্য ভবিষ্যতেও বজায় থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।