ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাতদিন সময় শেষে নগরীতে অবৈধ দখল উচ্ছেদ শুরু

নিজস্ব প্রতিবেদন
এপ্রিল ১২, ২০২৬ ৭:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥ দীর্ঘদিন ধরে ফুটপাত দখল, অবৈধ স্থাপনা এবং বিশৃঙ্খল নগর ব্যবস্থাপনার কারণে ভোগান্তিতে থাকা বরিশাল মহানগরীকে শৃঙ্খলার আওতায় আনতে ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন। দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই নগর উন্নয়নে দৃশ্যমান উদ্যোগ নিয়েছেন নগর প্রশাসক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।

রবিবার সকাল সাড়ে ১০টায় নগর ভবনের সামনে থেকে এ অভিযান শুরু হয়। প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে নগরীর ফুটপাত, প্রধান সড়ক, পার্ক ও বিনোদনস্থল থেকে অবৈধ স্থাপনা অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে।

সিটি করপোরেশন জানায়, প্রশাসকের নির্দেশনায় উচ্ছেদের আগে সাত দিনের সময় দিয়ে মাইকিংসহ সচেতনতামূলক প্রচারণা চালানো হয় যাতে ব্যবসায়ীরা স্বেচ্ছায় জায়গা ছেড়ে দেন এবং কারও মালামালের ক্ষতি না হয়। ইতোমধ্যে কিছু দখলদার নিজ উদ্যোগে সরে গেলেও অনেকেই এখনও অবস্থান করছেন।

অভিযান সংশ্লিষ্টরা জানান, নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো আগে দখলমুক্ত করা হবে। ফুটপাত জনগণের চলাচলের জন্য—এই নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান চলবে। যতদিন পর্যন্ত অবৈধভাবে ফুটপাত ব্যবহার করা হবে, ততদিন অভিযান বন্ধ হবে না বলেও জানানো হয়েছে।

স্বপন কুমার দাস বলেন, “কিছু মানুষের অবৈধ সুবিধার জন্য নগরবাসীকে কষ্ট পেতে দেওয়া হবে না।” তিনি অভিযোগ করেন, মাঝে মাঝে কিছু ব্যক্তি অবৈধ দখলদারদের পক্ষ নিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেন। তবে নগরবাসীর স্বার্থই প্রশাসনের মূল বিবেচ্য।

উল্লেখ্য, ১০ এপ্রিলের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিয়ে নগরজুড়ে মাইকিং করা হয়। পাশাপাশি নগর প্রশাসক বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং নগর ভবনে সাধারণ মানুষের মতামত গ্রহণ করেন।

এসব আলোচনায় নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা, নাগরিক সেবা উন্নয়ন, খেলার মাঠ ও পার্ক রক্ষণাবেক্ষণ, যানজট নিরসনসহ বিভিন্ন দাবি উঠে আসে। প্রশাসনের পক্ষ থেকে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান করে একটি আধুনিক ও পরিকল্পিত নগরী গড়ে তোলার আশ্বাস দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।