ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

ইরানের দাবির মুখে অবরোধ প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদন
জুন ১৭, ২০২৬ ৪:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে তেহরান। দেশটির একজন ঊর্ধ্বতন কূটনীতিক জানিয়েছেন, শুক্রবার নির্ধারিত আনুষ্ঠানিক সমঝোতা স্বাক্ষরের আগেই ইরানের বন্দর ও জাহাজের ওপর আরোপিত দুই মাসব্যাপী অবরোধ তুলে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) ইরান সরকারের ওয়েবসাইটে প্রকাশিত বক্তব্যে তিনি বলেন, আলোচনার শুরু থেকেই অবরোধ প্রত্যাহার ছিল ইরানের অন্যতম প্রধান দাবি। তার ভাষায়, বিষয়টি কার্যকরভাবে বাস্তবায়ন শুরু হয়েছে এবং আনুষ্ঠানিক স্বাক্ষরের অপেক্ষা না করেই অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের অনুমোদন দিয়েছেন।

যদিও বহুজাতিক নৌ নিরাপত্তা সংস্থা যৌথ সামুদ্রিক তথ্যকেন্দ্র জানিয়েছিল, যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত শুক্রবার পর্যন্ত অবরোধ কার্যকর থাকার কথা।

গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর ইরান পাল্টা হামলা চালায় মার্কিন ও ইসরাইলি লক্ষ্যবস্তুতে। একই সময়ে তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে।

পরবর্তীতে ইরানের বন্দর ও বাণিজ্যিক জাহাজের ওপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। বর্তমানে উভয় দেশের মধ্যে সমঝোতা আলোচনার অগ্রগতির ফলে পরিস্থিতি শান্ত হওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে। শুক্রবার জেনেভায় সম্ভাব্য আনুষ্ঠানিক স্বাক্ষরকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলের নজর এখন ওই আলোচনার দিকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।