ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পাঠ্যবই পরিমার্জনে এনসিটিবির নতুন উদ্যোগ, শিক্ষায় পরিবর্তনের বার্তা

নিজস্ব প্রতিবেদন
জুলাই ১১, ২০২৬ ৫:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। ২০২৭ শিক্ষাবর্ষকে সামনে রেখে ১৩৩টি পাঠ্যবই পরিমার্জনের পাশাপাশি চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন বই সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিহাস, বাংলা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়সহ বিভিন্ন বিষয়ে নতুন তথ্য যুক্ত করা এবং পুরোনো অংশ পুনর্বিন্যাসের কাজ চলছে।

নতুন পরিকল্পনার অংশ হিসেবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বইয়ে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি নিয়ে পৃথক অধ্যায় যুক্ত করা হচ্ছে। এছাড়া নবম ও দশম শ্রেণির বাংলা বইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি প্রবন্ধ সংযোজন করা হবে। পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ‘আমাদের স্মরণীয় নেতা’ অধ্যায়ে বর্তমান চার নেতার পাশাপাশি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবন ও অবদান অন্তর্ভুক্ত করা হচ্ছে।

এনসিটিবি সূত্র জানায়, প্রাথমিক স্তরের ৩৬টি এবং মাধ্যমিক স্তরের ৯৯টি বইয়ের মধ্যে ৯৭টির পরিমার্জনের কাজ শেষ হয়েছে। এই কাজে প্রাথমিক পর্যায়ে ১৬০ জন এবং মাধ্যমিক পর্যায়ে ২৫০ জন বিষয় বিশেষজ্ঞ অংশ নিয়েছেন।

২০২৭ শিক্ষাবর্ষে মোট ৩০ কোটি ৮৩ লাখের বেশি পাঠ্যবই মুদ্রণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রাথমিক স্তরের জন্য ৮ কোটি ২১ লাখ ৬৭ হাজার ৭৩০ কপি এবং মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি স্তরের জন্য ২১ কোটি ২৭ লাখ ২৮ হাজার ৩৩২ কপি বই ছাপানো হবে। আগস্টের প্রথম সপ্তাহে মুদ্রণকাজ শুরু হয়ে নভেম্বরের মাঝামাঝি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা জানান, ১৩৩টি বইয়ের পরিমার্জন ও নকশা সম্পন্ন হয়েছে। নতুন চারটি বইয়ের বিষয়বস্তু চূড়ান্ত করার কাজ চলছে। চার শতাধিক বিশেষজ্ঞ, শিক্ষক, সম্পাদক ও কারিগরি বিশেষজ্ঞের অংশগ্রহণে প্রতিটি বই একাধিক ধাপে পর্যালোচনা করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সময়োপযোগী ও মানসম্মত পাঠ্যবই হাতে পায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।