ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি ফল প্রস্তুতির শেষ পর্যায়ে, সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদন
জুলাই ২৬, ২০২৬ ৬:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ প্রায় ১৮ লাখ ৫৭ হাজার এসএসসি ও সমমান পরীক্ষার্থী এখন ফল প্রকাশের অপেক্ষায় দিন গুনছেন। নির্ধারিত সময় অতিক্রম করেও ফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ বাড়লেও শিক্ষা বোর্ড জানিয়েছে, ফল প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুতের সব কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, প্রথমে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য থাকলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এখন দ্রুত প্রস্তুতি শেষ করে মন্ত্রণালয়ের নির্ধারিত তারিখেই ফল প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সব প্রস্তুতি সময়মতো সম্পন্ন হলে আগামী ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। ২৭ জুলাই প্রধানমন্ত্রীর সরকারি কর্মসূচি এবং ৩১ জুলাই সাপ্তাহিক ছুটির বিষয়টি বিবেচনায় রেখে এই তারিখকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। প্রচলিত নিয়ম অনুযায়ী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বিধান থাকলেও এবার সেই সময়সীমা অতিক্রম করেছে।

এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষায় অংশ নেন। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় এবারের পরীক্ষায় বহিষ্কারের ঘটনা উল্লেখযোগ্যভাবে কম হওয়ায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।