ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ইরান যুদ্ধবিরতি নয় মিসাইল সংকটে হামলা থামাল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদন
জুলাই ২৬, ২০২৬ ৫:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নতুন কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। টানা দুই সপ্তাহ বিমান হামলা চালানোর পর গত দুই দিন কোনো হামলা না চালানোর পেছনে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ কাজ করেছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে ইরানের সম্ভাব্য পাল্টা হামলা এবং তা প্রতিহত করার সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের প্রতিরক্ষায় ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত কমে যাওয়ার ঝুঁকি সামনে আসায় পরিকল্পিত বড় ধরনের হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিবেদনে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে বলা হয়েছে, জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইন প্রেসিডেন্টকে জানান, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা বড় আকারের হামলা চালানোর মতো থাকলেও এর ফলে প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। এতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনা ও সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।

গত শুক্রবার ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলা জোরদারের ঘোষণা দিলেও পরে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পর সেই পরিকল্পনা পরিবর্তন করেন। একই সঙ্গে প্রশাসনের ভেতরে এ নিয়েও প্রশ্ন উঠেছে যে, ধারাবাহিক সামরিক হামলা আদৌ ইরানকে আলোচনায় ফিরিয়ে আনতে পারবে কি না। এক মার্কিন কর্মকর্তা জানান, সাম্প্রতিক হামলার ফলে ইরানের জনগণ ও রাষ্ট্রযন্ত্র বরং আরও ঐক্যবদ্ধ হয়েছে এবং বিদেশি হুমকির বিরুদ্ধে তাদের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার ও শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানে কোনো বিমান হামলা চালায়নি। বিশ্লেষকদের মতে, এই বিরতি কেবল সামরিক সক্ষমতা সংরক্ষণের কৌশল, নাকি ভবিষ্যৎ নীতির পরিবর্তনের ইঙ্গিত—তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

সূত্র: নিউইয়র্ক টাইমস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।