ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফুটবল বিশ্বকাপে বাড়ল পুরস্কার তহবিল, গড়ল নতুন ইতিহাস

নিজস্ব প্রতিবেদন
জুলাই ১১, ২০২৬ ৫:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক ॥ ২০২৬ ফুটবল বিশ্বকাপের এক মাস পার হতে না হতেই রেকর্ড পরিমাণ পুরস্কার অর্থ ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবারের আসরে মোট ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৬২৬ কোটি টাকা পুরস্কার হিসেবে বিতরণ করা হবে, যা বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ।

প্রথমে ফিফা ৭২৭ মিলিয়ন ডলারের পুরস্কার তহবিল ঘোষণা করেছিল। পরে এপ্রিল মাসে অংশগ্রহণ ফি ও প্রস্তুতি ভাতা বৃদ্ধি করায় মোট তহবিল বেড়ে ৮৭১ মিলিয়ন ডলারে উন্নীত হয়। পুরস্কার অর্থকে পারফরম্যান্সভিত্তিক এবং পারফরম্যান্স-নির্ভর নয়— এই দুই ভাগে ভাগ করা হয়েছে।

পারফরম্যান্সভিত্তিক পুরস্কারে বিশ্বচ্যাম্পিয়ন দল পাবে ৫১ মিলিয়ন ডলার, রানার্সআপ ৩৪ মিলিয়ন, তৃতীয় স্থান অধিকারী ৩০ মিলিয়ন এবং চতুর্থ দল ২৮ মিলিয়ন ডলার। এছাড়া কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া দলগুলো পাবে ২০ মিলিয়ন, শেষ ষোলোতে বিদায় নেওয়া দল ১৬ মিলিয়ন, গ্রুপ পর্ব শেষে ১৭তম থেকে ৩২তম স্থানে থাকা দল ১২ মিলিয়ন এবং ৩৩তম থেকে ৪৮তম স্থানে থাকা দল ১০ মিলিয়ন ডলার করে পাবে। এই খাতে মোট ৭০৩ মিলিয়ন ডলার বিতরণ করা হবে।

অন্যদিকে পারফরম্যান্স-নির্ভর নয় এমন বরাদ্দ থেকে প্রতিটি অংশগ্রহণকারী দেশ পাবে ২ দশমিক ৫ মিলিয়ন ডলার প্রস্তুতি ভাতা। পাশাপাশি অতিরিক্ত দলীয় অনুদানও দেওয়া হবে। ফলে শুধু বিশ্বকাপে অংশগ্রহণ করেই প্রতিটি দল ন্যূনতম ১২ দশমিক ৫ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১৫৩ কোটি টাকা পাবে।

ফিফা জানিয়েছে, প্রস্তুতি ভাতা প্রশিক্ষণ শিবির, ভ্রমণ ও অন্যান্য ব্যয় নির্বাহে ব্যবহৃত হবে। অতিরিক্ত অনুদানের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর লজিস্টিক, প্রশাসনিক ব্যয় এবং ভ্রমণসংক্রান্ত আর্থিক বৈষম্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।