ঢাকাসোমবার , ২১ আগস্ট ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নলছিটিতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ২১, ২০২৩ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে বাকপ্রতিবন্ধী এক তরুণীকে (৩০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত সিফাত খান নামে এক যুবককে আসামি করে সোমবার (২১আগষ্ট) দুপুরে নলছিটি থানায় একটি মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানায়, গত ১৭ আগস্ট রাতে ঘরে একা পেয়ে জোর পূর্বক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে প্রতিবেশী সিফাত খান। মেয়েটি এ ঘটনা বাবা-মাকে জানায়। তারা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে জানালে ক্ষিপ্ত হয়ে সিফাত ওই পরিবারটিকে ভয়ভীতি দেখাতে থাকে। স্থানীয়দের সহযোগিতায় মেয়ের মা বাদী হয়ে সোমবার দুপুরে নলছিটি থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের খবর পেয়ে এলাকা ছেড়ে পালিয়েছে সিফাত।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।