ঢাকারবিবার , ৩০ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

পায়রাগামী কয়লাবাহী জাহাজে ইলিশের ‘বন্যা’, ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ৩০, ২০২৫ ৬:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর পায়রা বন্দরে আসার পথে গভীর সমুদ্রে ঘটেছে এক বিস্ময়কর ঘটনা। এমভি ক্যাসেল গ্যালাডিয়েটর নামের কয়লাবাহী লাইটার জাহাজটির পাশে হঠাৎই ইলিশের ঝাঁক লাফিয়ে উঠে জাহাজের ডেকে পড়তে শুরু করে। জাহাজের নাবিকেরা জানান, কয়েক মিনিটের মধ্যেই ডেকজুড়ে ছড়িয়ে পড়ে শত শত ছোট ইলিশ। তারা প্রায় তিন মণ মাছ সংগ্রহ করতে পেরেছেন।

জাহাজের প্রকৌশলী রবিউল হোসেন এ দৃশ্যের ১০ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন, যা শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কর্মীরা বিস্মিত হয়ে ছটফট করতে থাকা ইলিশ কুড়িয়ে নিচ্ছেন। রবিউল বলেন, “আমরা সমুদ্রে বহুবার নৌযাত্রা করেছি, কিন্তু এমন ঘটনা আগে কখনো দেখিনি।”

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে, যখন জাহাজটি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটির দিকে যাচ্ছিল। বিশেষজ্ঞরা ধারণা করছেন, পানির প্রবাহ, আলোর প্রতিফলন বা শিকারি মাছের আক্রমণ থেকে বাঁচতে ইলিশের ঝাঁক আতঙ্কে জাহাজের দিকে ধেয়ে এসে ডেকে লাফিয়ে উঠতে পারে।

স্থানীয় জেলেরা জানান, এমন ঘটনা অতীতে খুব কমই দেখা গেছে। তবে প্রাকৃতিক কারণে মাছের আচরণে এমন অস্বাভাবিকতা মাঝে মাঝেই দেখা দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।