ঢাকারবিবার , ৩০ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে মাদ্রাসাছাত্রী যুবাইদা আক্তার মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ৩০, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর ছোটবিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া ৯ নং ওয়ার্ডে চৌকিদার মোঃ আবুল কালামের মেয়ে যুবাইদা আক্তার আখি হঠাৎ এক রাতে ছেলে হিসেবে জন্মগ্রহণ করেছেন। পরিবারের সকলের আনন্দ, বিস্ময় ও কৃতজ্ঞতা প্রকাশিত হয়েছে। নতুন নাম রাখা হয়েছে মোঃ তানভীর ইসলাম।

তানভীরের বাবা জানিয়েছেন, কয়েকদিন আগে নাক-মুখে রক্ত ওঠার পরে আল্লাহর কুদরতে তার মেয়ে ছেলেতে পরিণত হয়। পরিবারের মধ্যে দুটি মেয়ে আছে এবং এই ছেলের আগমনে তারা আনন্দে ভাসছেন।

মেয়ের সময় তানভীর হাফেজি মাদ্রাসায় পড়াশোনা করতেন এবং গজল গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন। ছেলেতে রূপান্তরিত হওয়ার পরও সেই স্বপ্নে অনুরাগ রয়েছে। তবে এখন তার লক্ষ্য ইসলামি শিক্ষায় প্রজ্ঞা অর্জন ও একজন ইমানদার হিসেবে গড়ে ওঠা।

এসময় তাকে পবিত্র কোরআন তেলাওয়াত করতে দেখা গেছে। পরিবার, আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীরা এই অলৌকিক ঘটনায় আনন্দিত।

তানভীর বলেন, বড় হয়ে ঘর-সংসার ও বিয়ে করতে চায় এবং সবার দোয়া কামনা করছে। তার বাবা-মা, দাদা-দাদি এবং আত্মীয়রা এটিকে আল্লাহর অমোঘ কুদরতের ফল বলে মনে করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।