ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ১, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে। তিনি বলেছেন, তারেক রহমান এখন সেই ব্যক্তি, যিনি নির্বাচিত সরকার ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চান না—এমন শক্তির সামনে সবচেয়ে বড় বাধা। একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি দাবি করেন, দেশের গণতান্ত্রিক পথচলার জন্য তারেক রহমান অপরিহার্য হয়ে উঠেছেন।

রুমিন বলেন, “তারেক রহমান শুধু বিএনপির নেতা নন; বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ভবিষ্যৎ কতটা টিকে থাকবে, তা অনেকটাই তার ওপর নির্ভর করছে।” তাঁর মতে, মধ্যপন্থার রাজনীতি টেকে থাকতে হলে তারেক রহমানকে রাজনীতিতে সক্রিয় থাকতে হবে। তাই তার দেশে ফেরা এখন কেবল একটি ব্যক্তিগত ইচ্ছা নয়, বরং এটি দেশের রাজনৈতিক দিকনির্দেশনার অংশ।

তিনি আরও দাবি করেন, সরকারের দায়িত্ব যেকোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। যদি তারেক রহমান মনে করেন দেশে তার নিরাপত্তা ঝুঁকিতে, তাহলে তার দায় সরকারকেই নিতে হবে।

আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে রুমিন বলেন, পরিস্থিতি এতটাই অনিশ্চিত যে নির্বাচন কবে হবে তা এখনো স্পষ্ট নয়। প্রথমে বলা হয়েছিল ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করা হবে। পরে আবার ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়। এতে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

তিনি বলেন, নির্বাচনের আগে যে স্বাভাবিক রাজনৈতিক উত্তাপ থাকার কথা, মাঠে তেমন কোনো পরিবেশ নেই। কয়েক সপ্তাহ আগেও এনসিপি জোট, জামায়াত, বিএনপির মনোনয়ন—এসব নিয়ে সরগরম রাজনৈতিক মাঠ এখন পুরোপুরি নীরব। রাজনৈতিক পর্যবেক্ষকদের উদ্ধৃত করে রুমিন জানান, দেশে খুব দ্রুত নির্বাচন হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।