ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ধারাবাহিক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। বুধবার (১০ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, দেশীয় রিজার্ভ ৩১.৮৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ১০ ডিসেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ ৩১,৮৯০ দশমিক ০৭ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ হিসাব অনুযায়ী নিট রিজার্ভ ২৭,২২৪ দশমিক ৪২ মিলিয়ন ডলার।
এটি ১ ডিসেম্বরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। তখন গ্রস রিজার্ভ ছিল ৩১,২০৫ দশমিক ৬৪ মিলিয়ন ডলার এবং নিট রিজার্ভ ২৬,৫১০ দশমিক ৬৪ মিলিয়ন ডলার।
নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বৃদ্ধি দেশে মুদ্রা ও আন্তর্জাতিক বাণিজ্যের স্থিতিশীলতা নিশ্চিত করবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
