ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের ফ্লাইট থেকে দুই কেবিন ক্রুকে সরিয়ে নিল বিমান কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ২১, ২০২৫ ৬:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ তারেক রহমানের ঢাকা প্রত্যাবর্তনকে ঘিরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটে নিরাপত্তা ও ভিআইপি ব্যবস্থাপনায় বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ প্রেক্ষাপটে লন্ডন-ঢাকা রুটের বিজি–২০২ ফ্লাইটের দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া কেবিন ক্রুরা হলেন—জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেদনে ওই দুই কেবিন ক্রুর রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসার পাশাপাশি ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ করা হয়।

সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে ওই দুই কেবিন ক্রুর ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে গুরুত্ব পায়। অভিযোগ রয়েছে, তারা অতীতে সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের একাধিক ফ্লাইটে দায়িত্ব পালন করেছেন।

বিমান সূত্র অনুযায়ী, তারেক রহমানকে বহনকারী বিজি–২০২ ফ্লাইটটি বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। ওই ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাও থাকবেন। তিনি আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।

পরিস্থিতি বিবেচনায় ফ্লাইটটির কেবিন ক্রু পুনর্গঠন করা হয়েছে। দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া দুই সদস্যের পরিবর্তে জুনিয়র পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ।

উল্লেখ্য, এর আগে গত ২ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইট থেকেও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলাম রিপন নামের দুই কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সে সময়ও ভিআইপি যাত্রীর নিরাপত্তা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি কারণ হিসেবে উল্লেখ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।