ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

একুশের ইতিহাসে উজ্জ্বল বাঙালির ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৬:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ আজ ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে বাঙালির গৌরবের ভাষার মাস। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আত্মত্যাগকারী ভাষাশহীদদের স্মরণে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার চেতনাকে ধারণ করেই এই মাসজুড়ে পালিত হয় নানা কর্মসূচি।

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাঙালি জাতি ফেব্রুয়ারিকে ভাষার মাস হিসেবে পালন করে। এই মাস বাঙালির কাছে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার এবং আত্মপরিচয়ের শক্তি নতুন করে জাগ্রত করার সময়।

একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতি আসে ১৯৯৯ সালে। ওই বছর ইউনেস্কো দিনটিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করে। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি মাতৃভাষার গুরুত্ব ও ভাষাগত বৈচিত্র্য রক্ষার বার্তা নিয়ে পালিত হচ্ছে।

ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই সাধারণত সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মরণানুষ্ঠানের মাধ্যমে ভাষা আন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে।

তবে এবার জাতীয় সংসদ নির্বাচন ও রমজানসহ বিভিন্ন কারণে ফেব্রুয়ারির শুরুতেই অমর একুশে বইমেলা শুরু হচ্ছে না বলে জানা গেছে।

ভাষা আন্দোলনের পটভূমিতে ফিরে তাকালে দেখা যায়, ১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক সভায় পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলি জিন্নাহ ঘোষণা করেন, ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু।’ একই বক্তব্য তিনি কার্জন হলেও দেন। এতে উপস্থিত ছাত্ররা প্রতিবাদ জানায় এবং বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে স্মারকলিপি প্রদান করে।

এরপর থেকেই রাষ্ট্রভাষার দাবিতে আন্দোলন ক্রমে জোরালো হয়। সরকার আন্দোলন দমনে ১৪৪ ধারা জারি করলেও ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তা অমান্য করে মিছিল বের করেন। পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ অনেকেই শহীদ হন।

এই আত্মত্যাগের বিনিময়েই বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে এবং বাঙালি জাতি বিশ্বদরবারে তার ভাষাভিত্তিক পরিচয় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।