ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

জামায়াতে ইসলামী ভণ্ড, আলেম নয়: রফিকুল ইসলাম জামাল

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি-১ আসনের বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল রবিবার বিকেলে রাজাপুর উপজেলার শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামী নেতাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, দলের সভাপতি ডাঃ শফিকুর রহমান কোনো আলেম নন এবং তারা বেহেশতের টিকিট বিক্রির নামে সাধারণ মানুষকে প্রতারণা করছে।

তিনি আরও বলেন, “পাকিস্তানি রাজাকারদের মাধ্যমে গঠিত জামায়াতে ইসলামীর কর্মকাণ্ড মানুষ দেখেছে। তারা মা-বোনদের অপমান করেছে এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। আমরা তাদের ধিক্কার জানাই। যেসব নেতা অসৎ বা জালেম, তাদের পরিবারের সম্মানও হেফাজত করতে পারবে না।”

রফিকুল ইসলাম জামাল হুঁশিয়ারি দিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা মানুষদের বিরুদ্ধে ফতোয়া প্রদানের মাধ্যমে ইসলামকে তারা অপব্যবহার করছে। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত ওলামা দল শান্তি ও ন্যায়ের প্রতীক। এ ধরনের রাজাকার বাহিনী ৫৪ বছর ধরে মানুষকে নির্যাতন করেছে।”

সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সদস্য এলিজা জামান, উপজেলা বিএনপির নেতা-কর্মী ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল। ২নং শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সভাপতি রেজোয়ান হোসেন সভাপতিত্ব করেন এবং কামাল হোসেন সঞ্চালনা করেন।

সভায় উপস্থিত হাজারো মানুষ রফিকুল ইসলাম জামালের বক্তব্যে সমর্থন জানিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রদানে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।