ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া—এ ব্যাপারে জাতি ঐক্যবদ্ধ: মাসুদ সাঈদী

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি ॥ আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের বক্তব্য বিকৃত করে একটি মহল পরিকল্পিতভাবে ভুল তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ সাঈদী। তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান—এ ব্যাপারে জাতি ঐক্যবদ্ধ। এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানো দেশ ও গণতন্ত্রবিরোধী চক্রান্ত।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর শহরের হোটেল নায়োরীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য আমিরে জামায়াতের জনসমাবেশ সফল করার লক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ জানান, সমাবেশে লক্ষাধিক মানুষের উপস্থিতি নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন।

তিনি জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাগপা মুখপাত্র আল রাশেদ প্রধান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহমুদা আক্তার মিতু।

এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের এনসিপি প্রার্থী ড. শামীম হামিদী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, পৌর আমির ইসহাক আলী খান, খেলাফত মজলিশের জেলা সভাপতি নাসির উদ্দিন ওসমানীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

নেতারা বলেন, এই জনসমাবেশের মাধ্যমে অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে এবং জনগণের সামনে সত্য তুলে ধরা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।