ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বিএনপিকে কোনো আসন ছাড় দেওয়া হবে না: জকসু ভিপি

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধি ॥ নির্বাচনী সহিংসতা ও হুমকির মধ্যেও সাহস হারানোর কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেন, জুলাই বিপ্লবে ছাত্রসমাজ ও জনতা বুক পেতে লড়াই করে শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দেশছাড়া করেছে। যারা আজ হুমকি দিচ্ছে, তারা শেখ হাসিনার মতো শক্ত কোনো দল নয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খানের পক্ষে গৌরনদীর মাহিলাড়া বাজারে অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন তিনি।

জকসু ভিপি বলেন, বিএনপি একটি অগোছালো দল। তাদের নেতার কথাই কর্মীরা শোনে না। তাদের ভয় পাওয়ার কিছু নেই। বরিশালে তাদের কোনো আসন ছাড় দেওয়া হবে না। তিনি দাবি করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিএনপির নেতারা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে এবং ছাত্রসমাজ বিজয়ী হয়েছে।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোট দিয়ে কেন্দ্রের আশপাশে অবস্থান করতে হবে। কেউ কেন্দ্র দখল বা গুন্ডামি করতে এলে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

রিয়াজুল ইসলাম আরও বলেন, বাংলাদেশের ইতিহাস প্রমাণ করে ছাত্রসংসদ যাদের হাতে থাকে, তারাই শেষ পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় প্রভাব রাখে। তাই অহংকার নয়, জনগণের কাছে গিয়ে ভোট চাইতে হবে।

পথসভায় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, গৌরনদী পৌর জামায়াতের আমির হাফিজুর রহমানসহ স্থানীয় নেতারা। সভা শেষে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া বাজার এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে মিছিল অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।