ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি পেল সর্বাধিক আসন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৬:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের নাম ও পরিচয় সম্বলিত সরকারি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার গভীর রাতে কমিশনের অনুমোদনের পর সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ গেজেট প্রকাশ করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে গেজেট অনুমোদন দেওয়া হয় বলে ইসি সূত্র জানিয়েছে। যদিও নির্বাচন অনুষ্ঠিত হয় ২৯৯টি আসনে, আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের ফলাফল পরে প্রকাশ করা হবে। এছাড়া জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, বেসরকারি ফলাফল যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিত সদস্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয় ইতোমধ্যে শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করেছে এবং নিরাপত্তা ও প্রোটোকলকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা সাজানো হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরু হওয়ার পর এবারই সর্বোচ্চ সংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন, যার মধ্যে দলীয় ১ হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী ছিলেন ৮০ জন এবং মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

গত বৃহস্পতিবার সারাদেশে নির্বাচন ও সংবিধান সংস্কার বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে ২৯৭ আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।

ইসি সচিব জানান, সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ এবং গণভোটে ভোটের হার ৬০.২৬ শতাংশ। আসনভিত্তিক ফলাফলে বিএনপি ২১২টি, জামায়াতে ইসলামী ৭৭টি, এনসিপি ৭টি এবং অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনে জয়ী হয়েছেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।