ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটার পর্যটনে নির্বাচন প্রভাব ফেলেছে ভালোবাসা দিবসে

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি ॥ ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস ঘিরে প্রতি বছর পর্যটকের ঢল নামে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায়। কিন্তু এ বছর সেই প্রত্যাশা পূরণ হয়নি। দীর্ঘ ৩০ কিলোমিটার সৈকতজুড়ে পর্যটকের উপস্থিতি কম থাকায় বিরাজ করছে অস্বাভাবিক নীরবতা, যা স্থানীয়দেরও বিস্মিত করেছে।

ব্যবসায়ীরা জানান, ভালোবাসা দিবস মানেই কুয়াকাটায় বাড়তি পর্যটক, বাড়তি আয়। কিন্তু এ বছর আবাসিক হোটেল, খাবারের দোকান, ঝিনুক বিক্রির দোকানসহ পর্যটননির্ভর প্রতিষ্ঠানগুলোতে ক্রেতা নেই। অধিকাংশ সময় তারা বসে থাকছেন। অনেক ব্যবসায়ী বলছেন, গত কয়েক বছরের মধ্যে এটি সবচেয়ে খারাপ মৌসুমগুলোর একটি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা প্রায় দুই সপ্তাহ ধরে পর্যটকের সংখ্যা কমে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে হোটেল, রেস্তোরাঁ ও সেবাখাতের উদ্যোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পর্যটক কম থাকলেও যারা এসেছেন তারা সমুদ্রস্নান, দর্শনীয় স্থান ভ্রমণ এবং সৈকতে হাঁটাহাঁটি করে সময় কাটাচ্ছেন।

সৈকতের ফটোগ্রাফার তুষার জানান, ভালোবাসা দিবসে ভালো আয় হবে ভেবেছিলেন, কিন্তু পর্যটক না থাকায় কোনো ছবি তুলতে পারেননি। ফুল বিক্রেতা বিপুল সমাদ্দার বলেন, অন্যান্য বছর এ দিনে ফুল বিক্রি করতে হিমশিম খেতে হয়, কিন্তু এবার ক্রেতাই নেই।

হোটেল সান ফ্লাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক সাজেদুল আলম বলেন, দুপুর পর্যন্ত মাত্র তিনটি রুম বুকিং হয়েছে, যা হতাশাজনক। কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ জানান, সৈকতসংলগ্ন কিছু হোটেলে অল্পসংখ্যক পর্যটক থাকলেও বেশিরভাগ কক্ষ খালি পড়ে আছে। তিনি আশা প্রকাশ করেন, রমজানের পর পর্যটক বাড়বে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, পর্যটকের সংখ্যা কম হলেও আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।