ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন
এপ্রিল ৯, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

বানারীপাড়া প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় যৌতুকের দাবিকে কেন্দ্র করে নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারানো গৃহবধু মারিয়া আক্তার হত্যাকাণ্ডে মূল আসামি স্বামী রবিউল মৃধাকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকার নন্দীপাড়ার ছোট বটতলা এলাকার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বুধবার রাতে নিহতের পিতা হুমায়ুন কবির হাওলাদার বাদী হয়ে বানারীপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় রবিউল মৃধাকে প্রধান আসামি এবং চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতকে থানায় আনা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিহত মারিয়া আক্তার উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের পূর্ব সলিয়াবাকপুর গ্রামের বাসিন্দা। প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে রবিউলের সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। জীবিকার প্রয়োজনে তারা ঢাকায় বসবাস করতেন।

পরিবারের অভিযোগ, যৌতুকের টাকা ও বিয়ের সময় প্রতিশ্রুত স্বর্ণের কানের দুল না দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মারিয়ার ওপর নির্যাতন চালানো হতো। রমজান মাসে বাবার বাড়ি থেকে ১৫ হাজার টাকা আনতে চাপ দেওয়া হয়। দরিদ্র বাবার কাছ থেকে টাকা আনতে অস্বীকৃতি জানানো এবং স্বামীর মাদক সেবনে বাধা দেওয়ায় তাকে নিয়মিত মারধর করা হতো।

গত ৪ এপ্রিল মারিয়াকে নির্মমভাবে মারধর করে গুরুতর আহত করা হয়। শরীরের সংবেদনশীল স্থানেও আঘাতের অভিযোগ রয়েছে। চিকিৎসা না দিয়ে অসুস্থ অবস্থায় বাসায় ফেলে রাখা হয়। পরে মারিয়ার মা ঢাকায় গিয়ে মেয়েকে উদ্ধার করে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। শারীরিক অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফনের ব্যবস্থা করে। দ্রুত আসামি গ্রেপ্তার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। নিহতের পরিবার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।