ঢাকাশুক্রবার , ১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেশজুড়ে বজ্রপাত কালবৈশাখীর প্রবল ঝুঁকি

নিজস্ব প্রতিবেদন
মে ১, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ আবহাওয়া বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, দেশের সিলেট ও ময়মনসিংহসহ একাধিক বিভাগে বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। শুক্রবার দুপুর ১২টার পর থেকে শনিবার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় এই আবহাওয়ার প্রভাব বিস্তার করতে পারে।

সিলেট বিভাগে দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে সব জেলায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাতে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ বিভাগেও একই সময়সীমার মধ্যে সব জেলায় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

ঢাকা বিভাগের উত্তর ও পূর্বাঞ্চলে দুপুর ১২টার পর থেকে ভোর ৫টার মধ্যে বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। তবে দক্ষিণাঞ্চলে তুলনামূলকভাবে বৃষ্টির সম্ভাবনা কম।

চট্টগ্রাম বিভাগের উত্তরের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে খুলনা ও বরিশাল বিভাগে আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, কালবৈশাখী ঝড়ের কারণে আকস্মিক ঝোড়ো বাতাস, বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা থাকে, যা জনজীবনে ঝুঁকি তৈরি করতে পারে। তাই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।